রোনাল্ডোর অনন্য রেকর্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২১:০১



অনন্য এক রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্প্যানিশ লিগ লা লিগায় ২২টি হ্যাটট্রিক করে তিনি ছুঁয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো এবং তেলমো সাররাকে।

রবিবার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে এই কৃতিত্ব গড়েন রোনালদো। সঙ্গে করিম বেনজেমার জোড়া গোলে ৫-০ গোলের বড় জয় পায় রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে ১৯টি হ্যাটট্রিক নিয়ে বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গেই ছিলেন রোনালদো।