জাপানে অগ্ন্যুৎপাতে প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ০১:০৫

গত ২৭ সেপ্টেম্বর জাপানের নাগানো অঞ্চলের ওনটেক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর এখন পর্যন্ত ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে এটাই সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

জাপানে ভয়াবহ অগ্ন্যুৎপাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, এ বিষয়ে যে কোনো সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে বাংলাদেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী জাপানে অগ্ন্যুৎপাত পরবর্তী উদ্ধার তৎপরতার সাফল্য কামনা করেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।