পাকিস্তানের বড় হার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১২:১৩
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৯৩ রানে হেরেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজায় মঙ্গলবার বিকালে মুখোমুখি হয় এই দুই দল। 
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৫০ ওভার ব্যাটিং শেষে ৮ উইকেটের বিনিময়ে ২৫৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন স্টিভেন স্মিথ (১০১)।
২৫৬ রানে লক্ষ্যে খেলতে নেমে ৩৬.৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন উমর আকমল (৪৬)। সূত্র: ওয়েবসাইট।