স্বর্ণমুদ্রায় টস করবেন ধোনি-ব্রাভো

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৯:৩৮
 
ক্রিকেটে নিজেদের দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করতে যাচ্ছে কোলাকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। এরমধ্যে রয়েছে ক্রিকেট ম্যাচের টস করার কয়েন নিয়েও মাতামাতি। ২০ অক্টোবর ইডেনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আর সেই ম্যাচে ইডেনের প্রতিকৃতি খচিত স্বর্ণমুদ্রায় টস করবেন দু’দলের দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ডোয়াইন ব্রাভো। 
ইডেনে ক্রিকেটের দেড়শ’ বছর পূর্তির মাঝে বাড়তি মাত্রা যোগ করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ম্যাচ। এ ম্যাচ নিয়ে নানা ধরনের আয়োজনে মেতে উঠেছে ইডেন কর্তৃপক্ষ। এ ম্যাচে ইডেনের প্রতিকৃতি খচিত স্বর্ণমুদ্রায় টস করানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই স্বর্ণমুদ্রায় টস করবেন দুই দলপতি ধোনি ও ব্রাভো। 
সে মুদ্রা উন্মোচন করবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। শুধু স্বর্ণমুদ্রায় নয়, ইডেনের ঐতিহ্যের উপর প্রকাশিত বইয়ের উদ্বোধনও করবেন লয়েড। স্বর্ণমুদ্রা ও বই প্রকাশের দিন লয়েডের সাথে থাকবেন ভারতের দুই সাবেক খেলোয়াড় সেলিম দুরানি ও চাঁন্দু বোর্দে। ইডেনে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন দুরানি ও বোর্দে। 
আর ম্যাচের আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর হবে সাবেক খেলোয়াড় মনসুর আলি খান পৌতিদির স্মৃতিতে অনুষ্ঠান। সেখানে অনেক সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রাও থাকবেন। সেই অনুষ্ঠানে ভারতের সাবেক ষোলজন অধিনায়ককেও আমন্ত্রণ জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। 
বাসস