সুয়ারেজের কারণে মেসি-নেইমার জুটির উন্নতি হবে......

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৮:২৬
 
গত মৌসুমটা ভালো না গেলেও এবার শুরু থেকেই আলোচিত মেসি-নেইমার জুটি। একের পর এক চমক দেখাচ্ছেন তারা। নিজ ক্লাব বার্সেলোনাকেও রেখেছেন লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু নেদার্যাল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার সাবেক বার্সেলোনা কোচ জোহান ক্রুইফ মনে করেন, সুয়ারেজ বার্সেলোনার দুর্বল দিকগুলো পূর্ণ করে তুলবেন। সেই সঙ্গে মেসি ও নেইমারেরও উন্নতি হবে।
ক্রুইফ বলেছেন, সম্ভবত সুয়ারেজ দলে যোগ দিলে মেসি ও নেইমারের মধ্যে বোঝাপড়াটা আরও বেশি হবে।