আফগানিস্তান যাবেন টেন্ডুলকার

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১২:১১
 
ভারতের লিজেন্ডারি ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকার আফগানিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শাহিদা এম আবদালি এ কথা জানিয়েছেন। 
এক টুইটার বার্তায় আবদালি বলেন, ‘আফগানিস্তান সফরের জন্য শচীন টেন্ডুলকারকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।’
গত সপ্তাহে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহাজাদা মাসউদ বলেছিলেন, শচীন টেন্ডুলকারসহ বড় খেলোয়াড়দের ও আন্তর্জাতিক ক্রিকেট দলের আফগানিস্তান সফর করা উচিত।
আফগান ক্রিকেটকে সহায়তা করার জন্য ভারতীয় সরকারকে ধন্যবাদ জানান মাসউদ। গত সপ্তাহে এশিয়ান গেমসের সময় তিনি এএফপিকে বলেন, ‘ভারত ও জার্মানির পৃষ্ঠপোষকতার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার চাই ইন্ডিয়ার মতো দল আমাদের দেশে আসুক। শচীন যদি আমাদের মাটিতে আসে এবং খেলে সেটা খুবই ভাল হতো। আমি আশা করি মহেন্দ্র সিং ধোনি এটা করতে পারবে।
বছরের শুরুতে আফগানিস্তানের কান্দাহারে স্টেডিয়াম তৈরির জন্য ভারত সরকার এক মিলিয়ন ডলার সহায়তা দেয়। সূত্র: ওয়েবসাইট।