ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে রবিবার লাক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। এর আগে স্লোভাকিয়ার কাছে হেরে গিয়েছিল স্পেন। এ জয়ের ভেতর দিয়ে হারের ধাক্কা কাটিয়ে উঠল তারা।
‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনের জয়ে অবশেষে গোল পেয়েছেন চেলসির ফরোয়ার্ড দিয়েগো কস্তা। অন্য তিনটি গোল দাভিদ সিলভা, হুয়ান বের্নাত ও পাকো আলকাসেরের। দুই অর্ধে দুটি করে গোল করে স্পেন।
স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ইউরোর শেষ দুটি আসরের চ্যাম্পিয়ন স্পেন।
