মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আমন্ত্রণে আগামী ১৭ অক্টোবর ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেই তিনি ঢাকা আসবেন।
এমসিসিআই সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
পরদিন ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনারে তাঁর অংশ নেয়ার কথা রয়েছে।
