ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ইংরেজি বিভাগে ভর্তিতে শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ৷ নতুন নিয়ম অনুযায়ী ওই বিভাগে ভর্তিতে সাধারণ ইংরেজিতে পাস নম্বর ১৮ ও ঐচ্ছিক ইংরেজিতে ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে৷ এর আগে সাধারণ ইংরেজি ও ঐচ্ছিক ইংরেজিতে যথাক্রমে পাসের নম্বর ছিল ২০ ও ১৫৷ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী সাংবাদিকদের জানান, নতুন নিয়ম অনুযায়ী আসন পূরণ না হলে ‘ঘ’ ইউনিট থেকে বাকি আসন পূরণ করা হবে৷
