সিয়েরা লিওনের মিডফিল্ডার মাইকেল লাহউড বলেছেন, সিয়েরা লিওনে ইবোলার প্রাদুর্ভাব হওয়ায় তার দল খুবই খারাপ আচরণ পাচ্ছে। এজন্য তারা হীনমন্যতায় ভুগছেন। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সিয়েরা লিওনে ইবোলায় প্রাদুর্ভাব হওয়ার কারণে আফ্রিকা কাপ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
বিবিসিকে লাহউড বলেছেন, ইবোলায় আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ প্রথম থেকেই অবহেলা করছে ও অবৈষম্যমূলক আচরণ করছে। এমনকি তারা হাত মেলাতে অস্বীকৃতি জানাচ্ছে। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ দলের সমর্থকরা ‘ইবোলা’ বলে কটুক্তি করছে।
সিয়েরা লিওনের বেশিরভাগ খেলোয়াড় তাদের কাব ফুটবল খেলার জন্য ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত জুলাই থেকেই তারা মাতৃভূমিতে যাননি।
সিয়েরা লিওনের মিডফিল্ডার জানান, অন্য একটি দলের একজন প্রথম সারির খেলোয়ার তার জার্সি বদল করতে রাজি হননি। এর বিনিময়ে তিনি তার শর্ট দিয়েছেন। আর এর বিনিময়ে তারা আমাদের জার্সি নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত সেপ্টেম্বর মাসে কঙ্গোর বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন লাহউড। কঙ্গোতে পুরো ৯০ মিনিট জুড়ে ২০ হাজার দর্শক ‘ইবোলা ইবোলা’ বলে গান গাচ্ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, খেলোয়াড়দের বেশিরভাগই এখন সিয়েরা লিওনে থাকেনে না। কিন্তু আমাদের পরিবার সেখানে আছে। তাই এই প্রাদুর্ভাব একেবারেই একটি ব্যক্তিগত ইস্যু। ফুুটবলার হিসেবে এই অভিজ্ঞতা সবেচেয়ে বেদনাদায়ক।
লাহউড বলেন, কঙ্গোর রাস্তায় কোনো শিশুকে খবার দিতে গেলে তারা ভয়ে দৌঁড়ে পালিয়ে যায়। মায়েরা দেখেই তাদের শিশু নিয়ে সেখান থেকে চলে যায়। কারণ তারা মনে করছেন তারা বোধ হয় ইবোলায় আক্রান্ত হতে যাচ্ছেন। এটা খুবই অপমানজনক।
