নাফ নদীতে বিজিবির ওপর গুলি বর্ষণ, আহত-১

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ০০:৩০

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্তে বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছে। এসময় সমুন তালুকদার (২৮) নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত দশটায় নাফনদের জাদিমুড়া জল্ল্যার দ্বীপ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টহল দলের ওপর এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, রাতে প্রতিদিনের মতো দমদমিয়ার চৌকির ল্যান্স নায়েক আবুল হোসেনের নের্তৃত্বে বিজিবির সদস্যরা নাফ নদের জলিলের দিয়ায় (জল্ল্যার দিয়ার) চোরাচালান ও ইয়াবার অভিযানে যান। সেখানে একটি নৌকা থেকে কে বা কারা বিজিবির ওপর গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে প্রায় ৩০ রাউন্ড গুলি চালায়। বিজিবির আহত সদস্য সুমন তালুকদারকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
কর্মরত চিকিৎসক মো শহীদুল ইসলাম বলেন, সুমন তালুকদারের ডান হাতে গুলি লেগেছে হাতের ভিতর গুলি থাকায় তাকে কক্সবাজার পাঠানো হয়েছে।