মেহেরপুরের গাংনীতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাকের আয়োজনে কাথুলী ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, কাজী, অধিকারসেবী ও সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ১৬ জেলার মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক সমন্বয়কারী মিজানুর রহমান মিজান। এসময় গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও অধিকার সেবী আমিরুল ইসলাম অল্ডাম, ব্র্যাক কর্মী রুস্তম আলী, ইউপি সচিব আজিমদ্দীনসহ ব্র্যাকের সেবিকা ও মহিলা সদস্যগণ অংশ নেয়।
মতবিনিময় সভায় পারিবারিক আইন, জমিজমা সংক্রান্ত আইন, বিবাহ রেজিঃ আইন ও জমিজমা বন্টন আইন নিয়ে আলোচনা করা হয়।
