নোয়াখালীর সুবর্ণচরে অজ্ঞাত তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিাবর বেলা ১১টা দিকে উপজেলার চর আমানউল্লাহ গ্রামের একটি ধানখেত লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, কয়েকজন রাখাল ধানখেতে ঘাস কাটতে গেলে মস্তক বিছিন্ন তরুণীর লাশ দেখতে পায়। খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা তিন থেকে চারদিন আগে তরুণীটিকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ওসি এনামুল কবির জানান, নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
