সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লতিফ সিদ্দিকীকে নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে। তার দেশে ফেরার দায়দায়িত্ব সরকার নেবে না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। খবর: বাসসের।
ওবায়দুল কাদের বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অপসারণ করা হয়েছে। সর্বশেষ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
তিনি বলেন, জবাব যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য না হলে লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও থাকবে না।
