রাজশাহীতে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর উপকণ্ঠ নওদাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাজশাহী কলেজের ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।
এরা হলেন, নওদাপাড়ার সাদেকুর রহমানের ছেলে শামিনুর রহমান (২৬) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হালিমুর রহমান হিলটন (২৮)।
বর্তমানে পুলিশী হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহান জানান, গত মঙ্গলবার কোর্ট এলাকায় যাবার সময় কলেজ ছাত্রীকে শামিনুর ও হিলটন সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে। অপহরণকারীরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
