এবার রাজশাহীর আদালতেও সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন মহানগরীর ব্যবসায়ী আরিফুল শেখ বনি। আদালতের বিচারক মিজানুর রহমান মামলাটি গ্রহণ করে আগামী ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে তিনি আসামির প্রতি সমন জারি করেছেন।
বাদীর পক্ষের আইনজীবী মাসুম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
