গত ১৫ অক্টোবর বিকেলে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ২৫০ শয্যা হাসপাতালের উন্নয়নে লোকাল লেভেল প্লানিং (এল.এল.পি) নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ এ,টি,এম মতিউর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ সৈয়দ আবু জাফর মুছা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আব্দুল বাছিত, সহকারী পরিচালক ডাঃ ফারুক আহমদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ, বি.এম.এ. প্রতিনিধি ডাঃ আবু ইমরান আহমদ, ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ পলাশ রায়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, পুলিশের এস.আই. মাসুদ আহমদ, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা খানম, আরডিও আমেনা খাতুন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ডাঃ কামরুল ইসলাম প্রমুখ। বক্তরা ২৫০শয্যা হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে আলোচনে শেষে হাসপাতালের উন্নয়নে লোকাল লেভেল প্লানিং (এল.এল.পি) ওপর গুরুত্বারোপ করেন।
