গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বাকলিয়ায় জনতা ফার্মাসিউটিক্যালস নামের একটি অনুমোদনহীন, ভেজাল আয়ুর্বেদিক কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি সিলগালা করে এর মালিক জুয়েল পালকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারখানা থেকে ৩৫ কার্টন বিভিন্ন প্রকার ভেজাল ‘ভিটামিন ওষুধ’ জব্দ করে তা ধ্বংস করে ফেলা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আদালতের নেতৃত্ব দেন। র্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে সহযোগিতা করেন।
