টাঙ্গাইলের মির্জাপুরে মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভূক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, নিপু (২৫), তার বাবা আবুল কাশেম (৫০), কাউছার মাহমুদ স্বপন ও আসিফ ইসমাঈল। এদের মধ্যে আবুল কাশেম মামলার দুই নম্বর ও নিপু ৭ নম্বর আসামি। মামলার প্রধান আসামি জাহাঙ্গির এখনো গ্রেফতার হয় নি।
র্যাবের লিগেল এন্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদ জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গির চর থেকে আবুল কাশেম ও নিপুকে এবং মির্জাপুর এলাকা থেকে আসিফ ও কাউসারকে গ্রেফতার করে।
উল্লেখ্য, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পেট্রল দিয়ে পুড়িয়ে গত ৬ অক্টোবর রাতে মা ও তিন মেয়েকে হত্যা করা হয়।
