চট্টগ্রামে আগুন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১২:৫৫

বন্দর নগরীর হালিশহর থানার রামপুর এলাকায় বস্তিতে লাগা আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে দুটি সেমিপাকা ও পাঁচটি কাঁচা ঘর পুড়ে মোট ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী রাত পৌনে দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনে।