ঝালকাঠি বাসস্ট্যান্ডে শুক্রবার বাস মিনিবাস ও অটোরিকসা মালিকদের পাল্টাপাল্টি মারধরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।
প্রথমে সকাল সাড়ে নয়টায় ঝালকাঠির কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প মোড়ে অটোরিকসা মালিক জব্বারকে মারধর করে মালিক সমিতির লোকজন। এ ঘটনার জের ধরে বাস মালিক সাইদুল ইসলামের উপর আকস্মিক হামলা চালায় অটোরিকসা মালিকপক্ষ। এতে সাইদুল আহত হন। এর প্রতিবাদে ঝালকাঠির সাথে দক্ষিণাঞ্চলের সবকটি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর আবার দ্বিতীয় দফায় দুপুর ১ টার দিকে বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক আবুল কালামের উপর হামলা চালায় অটোরিক্সা মালিক সমিতি। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি টিপু সুলতান, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী ও বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক আবুল কালাম সুতালরির দিক থেকে মোটরসাইকেল যোগে বাসষ্ট্যান্ডে আসছিল।
তখন ঝালকাঠি সিনিয়র সহকারি এএসপি সার্কেল আফম আনোয়ার হোসেনের নেতৃত্বে সদর থানার ওসি সিলমনী চাকমাসহ পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
