ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ০৩:৩১

শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের দিহাইদোয়ার গ্রাম থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুলছাত্রীর নাম পপি আক্তার (১২)। তার বাবার নাম মোকলেছুর রহমান। তার বাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ পপির লাশ উদ্ধার করেছে। পপি আড়াল জি এল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, এ ব্যাপারে জড়িত সন্দেহে প্রতিবেশী আতর আলীর ছেলে শরীফকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে পপিকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পপির ভাই লিমন বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেছেন।