ফরিদপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মজনু মিয়া (৫০) নামে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের পুলিয়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। মজনু মিয়া ঢাকা নারায়নগঞ্জ মাইক্রোবাস সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামীম পরিবহন পুলিয়া বাসস্ট্যান্ডে আসলে বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাস চালক মজনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
