দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বিদ্যুত্ ও জ্বালানি। গেল সপ্তাহে জ্বালানি খাতে প্রতিদিন গড়ে ১৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে। এ সময়ে ডিএসইতে মোট লেনদেনে ২০ শতাংশ ছিল এ জ্বালানি খাতের অবদান। এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি খাতে লেনদেন বেড়েছে ৬ শতাংশ।
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মোট লেনদেনের ১৪ শতাংশ অবদান ওষুধ ও রসায়ন খাতের। সপ্তাহের ব্যবধানে এ খাতের লেনদেন বেড়েছে ১৪ শতাংশ। এ খাতে প্রতিদিন গড়ে ১৩৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া, লেনদেন বেড়েছে আরো ১০টি খাতের। এর মধ্যে ব্যাংক খাতের লেনদেন বেড়েছে ৩৯ শতাংশ। সিরামিক খাতের ১১ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতের ২০ শতাংশ, সাধারণ বিমা খাতের ৫৮ শতাংশ, পাট খাতের ১১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮৫ শতাংশ, ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের ১২ শতাংশ, কাগজ খাতের ৬১ শতাংশ, বস্ত্র খাতের ১৮ শতাংশ এবং সেবা ও আবাসন খাতের ১১ শতাংশ লেনদেন বেড়েছে। অপর দিকে, লেনদেন কমেছে ৮টি খাতের। এর মধ্যে সিমেন্ট খাতের ২২ শতাংশ, প্রকৌশল খাতের ৭ শতাংশ, জীবন বিমার ৩২ শতাংশ, আইটি খাতের ১৪ শতাংশ, সেবা ও আবাসন খাতের ২৯ শতাংশ, এবং ট্যানারি খাতের ২৬ শতাংশ লেনদেন কমেছে।
