প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভাষায় ভিডিও কার্টুন মোবাইলে ফোনের মাধ্যমে প্রদর্শন করার অভিযোগে কাহালু পুলিশ পিতা ও পুত্রকে শুকুর আলীকে (৪২) গ্রেফতার করাসহ একটি মোবাইল ফোনটি জব্দ করেছে। শনিবার সকালে তাদের বগুড়া কোর্টে প্রেরণ করেছে।
সিজানের বাড়ি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শিতলাই উত্তপাড়া গ্রামে। সে শিতলাই সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা যায়।
প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় ডাবিং করা এক মিনিটের একটি ভিডিও চিত্র সিজান বেশ কিছুদিন ধরে তার এলাকার মানুষের মাঝে প্রদর্শন করতে থাকে। এরপর এ বিষয়টি সাধারণ মানুষের কাছে বেশ কিছুটা দৃষ্টিকটূর হওয়ায় পুলিশকে জানানো হলে শুক্রবার দুপুরে কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ড সিজান ও তার পিতাকে মোবাইল ফোন সহ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সিজান হোসেন ও তার পিতা শুকুর আলীর বিরুদ্ধে কাহালু থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা মতে একটি মামলা দায়ের করে।
সিজানের পিতা শুকুর আলীকে গ্রেফতার করা প্রসঙ্গে ওসি সমিত কুমার কুন্ডের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন শুকুর আলী অতি ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন অথচ তার নাবালক পুত্রকে ভিডিও মোবাইল(স্মার্ট-ঝ-৪০০ মডেল) কিনে দিয়েছেন।
এছাড়া তার পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভাষায় ব্যঙ্গ্যাত্বক ভিডিও কার্টুন জন সম্মুখে প্রদর্শন করলেও পিতা হয়ে তা তিনি কখন নিষেধ করেন নাই। যার কারণে পিতার বিরুদ্ধে পুত্রকে সহযোগিতা করার অভিযোগ এসেছে।
