রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে শনিবার রাতে একটি বিদেশি পিস্তল গুলিসহ উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র রাখার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার শেখ রাজিবুল হাসান জানান, রাত ৯টার দিকে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ অভিযানের আগে আরমান (২৮) ও রাজু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজিবুল হাসান বলেন, “জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার হওয়া দুজন তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তখন তাদের নিয়ে জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয় এবঙ একটি বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।”
পুলিশের বক্তব্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া আরমান একজন মাদক বিক্রেতা ও সন্ত্রাসী এবং রাজু তার সহযোগী।
