বগুড়ার কাহালু উপজেলার শীতলাই গ্রামের বাসিন্দা শুকুর আলী (৩৫) একজন কৃষক। আর তাঁর ছেলে সিজান হোসেন (১৩) শীতলাই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। তারা দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক কথা মুঠোফোনে বাজাচ্ছিলেন। এমন অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শুকুর আলী ও সিজান তাঁদের আলাদা মুঠোফোনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথা বাজাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এসে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে মুঠোফোন জব্দ করে নেয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, তিনি নিজে বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা করেছেন। শনিবার সন্ধ্যায় তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।