ছেলে হাসানুল ইসলাম (৩৩) মাদকাসক্ত। বাবা শরাফত হোসেন তাকে লিখিত অভিযোগের মাধ্যমে ধুনট থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, শরাফত হোসেন গত শুক্রবার রাতে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ভোরের দিকে নিজ বাড়ি থেকে হাসানুলকে ১০টি ইয়াবা বড়ি ও ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।
শনিবার হাসানুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
