চারটি ঘর পুড়ে ছাই

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ০২:৪২

শনিবার এক অগ্নিকাণ্ডে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুর নবী গ্রামের ভূঁইয়াবাড়িতে চারটি কাঁচা ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই বাড়ির রসুল আমিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সবার ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন ধরে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাশের সফিকুর রহমান, রফিকুল ইসলাম ও হাবিব উল্যাহর ঘরেও আগুন ধরে যায়। এতে চারটি ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।