ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ রবিবার সকালে শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র ও হরিয়ানাতে এগিয়ে রয়েছে মতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আনন্দবাজরের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে ১১৪টিতে এগিয়ে বিজেপি। শিবসেনা ৬২, কংগ্রেস ৪৫, এনসিপি ৪৫, এমএনএস ৩ ও অন্যান্য দল ১৯ টিতে এগিয়ে।
এবিপি নিউজ-এসি নিয়েলসন বুথ ফেরত সমীক্ষার বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মহারাষ্ট্রেটর ১৮৮ আসনের মধ্যে বিজেপি ১৪৪, শিবসেনা ৭৭, কংগ্রেস ৩০, এনসিপি ২৯ ও অন্যান্য ৩ আসন পেতে পারে।
হরিয়ানার ৯০ আসনের মধ্যে ৫০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ১৪, আইএনএলডি ১৭, এইচজেসি ২ ও অন্যান্য দল ৭-এ এগিয়ে।
এবিপি নিউজ-এসি নিয়েলসন বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, হরিয়ানা রাজ্যের বিধানসভার ৯০ আসনের মধ্যে অন্তত ৫৪টিতে, কংগ্রেস ১০, আইএনএলডি ২০ ও অন্যান্য শূন্য আসন পেতে পারে।
গত বুধবার এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
