ভারত বাংলাদেশে আসার পর তাদের কোচ জর্ডান এবং ইরানকে গুরুত্ব দিয়ে কথা বলেছিলেন। জর্ডান আর ইরানই শক্তিশালী। সেই কোচের সুর বদলে গেছে। এখন বলছেন বাংলাদেশ শক্তিশালী দল। আমরা বাংলাদেশকে নিয়ে ভাবছি। কিন্তু হঠাত্ করে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ? অপেক্ষা করুন বলছি।’ ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের কোচ ময়মল রকি বাফুফের পাশে টার্ফে দলকে অনুশিলন করানোর পর গোছগাছ করলেন। ব্যাগ-ট্যাগ হাতে নিয়ে এসে বললেন, এবার শুনুন, বাংলাদেশ দলটার কাথা আমি আগে বলিনি। এখন বলছি। কারণ জর্ডানের বিরুদ্ধে ওরা যে ম্যাচটি খেলেছে তাতে গুরুত্ব দিতেই হয়।’ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলছেন, ভারত যদি আমাদের গুরুত্ব দেয় সেটা হবে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমি মনে করি আমরা আরো ভালো খেলতে পারবো।’ বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল জর্ডান এবং আরব আমিরাতের বিরুদ্ধে নজর কাড়া ফুটবল খেলে সবার কাছে আদরণীয় হয়ে উঠেছেন। এখন শক্তিশালী প্রতিপক্ষ ঘায়েল করার পালা। আজ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই। ভারত প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে এগিয়ে থেকেও হেরে গেছে ২-১ ব্যবধানে। শুরুটা ভালো হয়নি প্রতিবেশি ভারতের। তারা এসেছে চ্যাম্পিয়ন হতে। সেই দলটি শুরুতেই হোঁচট খেয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপর আজ চড়াও হবে। বাংলাদেশের মনিকা, লিপি, রোকসানা, বিপাশা, মৌসুমী, সানজিদাদের জন্য কঠিন পরীক্ষা আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায় ম্যাচ।
জর্ডান এবং আরব আমিরাতের বিরুদ্ধে পরিশ্রম গেছে অনেক। বলতেই হয়। কারণ অন্যান্য দেশের মেয়েদের মতো বাংলাদেশের মেয়েরা শারীরিকভাবে ততটা শক্তিশালী নয়। একদিন পর পর দুই ম্যাচ খেলে সানজিদারা শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিক শক্তিটাই যেন এই মেয়েদের বড় মনোবল। মনের জোর কাজে লাগাতে চান খেলোয়াড়রা। দুই ম্যাচে তিন গোল করা উইংগার সানিজদা জানিয়েছেন, আজ ম্যাচে গোল করার চেয়ে ম্যাচ জেতাই বড় কথা।’ ভরত শক্তিশালী দল। কথাট মানতে চান না লিপি, রাজিয়া, আয়শা, খাদিজা, মনিকা, কৃষ্ণা, রোকসানারা। শক্ত প্রতিপক্ষ হিসাবেই দেখতে চান। কোচ গোলাম রব্বানী ছোটন বলছেন, এতে কোনো সন্দেহ নেই ভারত শক্তিশালী দল। এটা আমাদের দেশের ফুটবল দর্শকরাও বুঝেন। তবে আমি চাই মেয়েরা স্বাভাবিক ফুটবলটা যেন খেলতে পারে। খেলোয়াড়রা ক্লান্ত হলেও মনোবল আছে। জর্ডান এবং আরব আমিরাতের ম্যাচটায় যে খেলাটা খেলছে সেটা খেলতে পারলে ভালো কিছু হতে পারে।’ ম্যাচ জিতবে বাংলাদেশ, এমন কথা বলছেন না কোচ ছোটন। শুধু এটাই বলছেন, ভারতের সাথে বাংলাদেশের আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
বাংলাদেশের মেয়েরা কাল বুয়েটের মাঠে অনুশিলন করেছেন। হালকা অনুশিলন। একই সাথে সেখানে অনুশিলন করেছে সাফের নারী ফুটবল দল।
