সাতক্ষীরার নির্মাধীন ২৫০ শয্যা হাসপাতালটি চালুসহ বিভিন্ন দাবিতে কাস বর্জন ও ওয়ার্ড বর্জন করে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।রবিবার সকাল সাড়ে নয়টায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শহীদ মিনার চত্বরে এই অবস্থান ধর্মঘট পালন করে।
অবস্থান ধর্মঘট ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র পিয়াস হোসেন, আতিকুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র ছাদিয়া রাহা, রোকনুজ্জামান তানভীর, শরীফ আহমেদ প্রমুখ।
তারা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়নি। কলেজ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সদর হাসপাতালে তাদের ব্যবহারিক বিষয়গুলো শিখতে হয়। সেখানে পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির অভাব ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে কাস নেয়ায় তাদের লেখাপড়ার মারাত্মক বিঘœতা সৃষ্টি হচ্ছে। তারা এ সময় দ্রুত মেডিকেল কলেজে চালু, পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির অভাব পূরণ ও কলেজের ৪০টি শূন্য পদে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস জেড আতিক ছাত্র-ছাত্রীদের কাস বর্জন করে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করার বিষয়টি নিশ্চিত ার করে জানান, মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রীদের পরিবহন, শিক্ষক শুন্যতাসহ বিভিন্ন সরঞ্জামাদির অভাব রয়েছে বলে তিনি জানান।
