অনন্য রেকর্ডের কাছাকাছি মেসি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৬:৫৫



ইতিমধ্যেই লা লিগায় ১০ বছর অতিক্রম করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এই দীর্ঘ সময়ের একটানা পরিশ্রমের ফলও পেতে চলেছেন তিনি। আর মাত্র একটি গোল করলেই স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা জারা পাশে নাম লেখাবেন তিনি।

 

IMG0


শনিবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দলের পক্ষে একটি গোল পেয়েছেন মেসি। আর এই গোলের মাধ্যমে লা লিগায় ২৫০ গোলের গর্বিত মালিক হলেন চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি। আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকাতে এখন তার সামনে টেলমো জারার ২৫১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ১৯৪০-৫০ এর দশকে এ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে জারা লা লিগায় এই রেকর্ড গড়েছিলেন।