রাণীনগরে মদ পানে এক জনের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৮:৩৭



নওগাঁর রাণীনগরে মদ পানে সানোয়ার নামে (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তার ভাই সিরাজুল ইসলাম এই ঘটনাকে বিষপান বলে দাবি করেছেন।
জানা গেছে, উপজেলার বিলকৃষ্ণপুর ধোপাপাড়া গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদকের প্রতি আসক্ত ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মদ পান করেন। রাতে অসুস্থতাবোধ করলে তাকে নেয়া হয় জেলার সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রবিবার সকালে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষপানে আতœহত্যা করেছে মর্মে সানোয়ারের বড় ভাই সিরাজুল ইসলাম থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।