নেইমারের ফিফটি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ২২:০২
 
ব্রাজিল স্ট্রাইকার নেইমার স্পানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ৫০তম খেলাটিতে অংশগ্রহণের পাশাপাশি ২৪ গোলের দেখা পেলেন। ক্যাম্প ন্যুতে অতিথি এইবার এর বিপক্ষে শনিবারের খেলাটি ছিল তার পঞ্চাশতম। সব মিলিয়ে নেইমার লা লিগায় ৩৩টি, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি, স্পানিশ কাপে তিনটি এবং স্পানিশ সুপার কাপে দুই ম্যাচ খেলেন।
 ২০১৩ সালে স্পানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলার মধ্য দিয়ে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক নেন তিনি। সে খেলাটিতে বেঞ্চ থেকে উঠে এলেও অভিষেকেই গোল করতে সক্ষম হন তিনি। চারটি ধরণের প্রতিযোগিতায় পাওয়া এসব গোলের মধ্যে ১৭টি হলো লিগে। এর মধ্যে আটটি হলো চলতি মৌসুমের। অপর গোলগুলোর মধ্যে পাচটি ইউরোপে এবং একটি করে স্পানিশ কাপ ও স্পানিশ সুপার কাপের খেলায় পাওয়া। এখন পর্যন্ত তার সেরা নৈপুণ্য হলো গেল বছরের চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যুতে সেল্টিকে বিরুদ্ধে হাকানো হ্যাট্রিকটি।