ঢাকার নবাবগঞ্জে বসত বাড়ি ও মুদিদোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার মৃধাকান্দা গ্রামের রেহেনা বেগমের বসত ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বাড়ির ছাদে থাকা রবি টাওয়ারের প্রায় সাত থেকে আট লাখ টাকা মালামাল লুট করে। এসময় রেহেনা বেগমের বাসা থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।
একই রাতে ঐ এলাকায় আব্দুল মজিদের মুদিদোকানের তালা ভেঙ্গে নগদ এক লাখ টাকা এবং দোকানের মালামাল লুট করেছে বলে দোকান মালিকের অভিযোগ।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার মো. মোজাম্মেল হোসেন বলেন, এ বিষয়ে কোউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
