সিরাজগঞ্জে পিস্তল-ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৪:১৪
 
 
সিরাজগঞ্জের কামারখন্দ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবাসহ আহসান হাবিব (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে সাড়ে ছয়টার দিকে আকে গ্রেফতার করা হয়। হাবিব জেলার উপজেলার তালতলী গ্রামের আজাহার আলীর ছেলে।
ডিবি পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তালতলি গ্রামে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আহসান হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আহসানের বিরুদ্ধে সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্র সংক্রান্ত আটটি মামলা রয়েছে।