সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৫:১৬
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রউফকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রউফ কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
কালিগঞ্জ থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুর রউফের নামে বিগত দিনে হরতালে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন । গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করা হয়।