বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে সাত আসামিকে আটক করেছে পুলিশ ও বিজিবি । এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি চারজন ও তিনজন চোরাকারবারী রয়েছে।
আটক আসামীরা হলো-বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের ইয়াসিন (২৮),আনিসুর (২৮), ভবারবেড় গ্রামের মিঠু (৩০) ও লোকমান (২৯)। একই সময় চোরাচালানী কাজে জড়িত সন্দেহে পুলিশ পোর্ট থানার সামনে থেকে ১শ’ ভারতীয় রুপি সহ আটক করে ঢাকার যাত্রাবাড়ির সাগর (২০) বেনাপোলের বড়আঁচড়া গ্রামের সুমনকে (২১)ও ইমাদ (৩৫)
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান,আটক ব্যক্তিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
