শার্শায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তদন্ত প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৫:৪৩

যশোরের শার্শা উপজেলায় ১৩০জন  ভুয়া মুক্তিযোদ্ধার  বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে প্রমাণসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসককে  জরুরী ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় প্রথম যাদের নাম উঠে এসেছে এদের মধ্যে যুদ্ধকালিন সময়ে ১ দিন অবরোধ যুদ্ধে অংশ গ্রহণ করে প্রাণ বাঁচাতে  ভারতের সবায়পুর পালিয়ে  যায় আলহাজ্ব মশিউর রহমান। তিনি ৯ মাস যুদ্ধের পর দেশে ফিরে আসেন। দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইউপি সদস্য বজলুর রহমান, শিকার পুর গ্রামের অবসর প্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম, উলাশি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক দুল দুলের ওয়ারেশ সূত্রে মুক্তিযোদ্ধা সনদে চাকরি করছে উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মচারী গোলাম মোস্তফা। শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু সহ ১৩০ জন।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি  কমান্ডার মনিরুজ্জামান মন্টু বলেন,  যে সকল মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত দাবি করছে তাদের বিষয়টি তদন্তকারী দলকে খতিয়ে দেখা দরকার। তাছাড়া যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চি‎হ্নিত করা হবে, তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।