প্রেমের জন্য প্রাণ দিল কিশোরী

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৮:৩৯
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাজেদা (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজারের খাগকান্দা ফাড়িঁ পুলিশ সোমবার দুপুরে কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর থেকে এই লাশটি উদ্ধার করেন। সে ওই গ্রামের মৃত সোলমান মিয়ার মেয়ে ও রাধানগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
খাগকান্দা ফাঁড়ির ইনচার্জ এস আই খালেদ হাসান জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সাজেদা আত্মহত্যা করে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর এ বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে।