গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনা নিহত ২

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ২২:০৪
 
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দু’জন হলেন- শ্রীপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামের মোকসেদ আলীর ছেলে শুক্কুর আলী (৩০) এবং কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (২৭)।
শ্রীপুর মডেল থানা ওসি মুহসীন কাদের জানান, কাপাসিয়া থেকে বালু ভর্তি একটি ট্রাকে রাজেন্দ্রপুর যাচ্ছিল। কাপাসিয়া রাজেন্দ্রপুর সড়কের রাজাবাড়ী এলাকায় একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। মোটর সাইকেলটিও ছিটকে পড়ে। এ সময় বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শুক্কুর আলী ও উজ্জ্বল মিয়া মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক চালক জালাল উদ্দিন ও তার সহকারী পালিয়ে যায়।