গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ০১:০৩

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দুতিয়ারকাঠি গ্রাম থেকে স্বপ্না খাতুন ( ২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ছাদে ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যা’ বলে চালানোর অভিযোগ পাওয়া গেছে। স্বপ্না ওই গ্রামের সাদেক আলীর স্ত্রী।

কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, “সাবদারপুর ইউনিয়নের মেম্বার আবুল হাশেমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ স্বপ্নার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”  এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি শাহিদুল বলেন, “স্বামী সাদেক ও তার শ্বশুরবাড়ির অন্যরা পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ছাদ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।”