ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট বাজারের চাউল ব্যবসায়ী সোলেমান সরকারকে মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করে দেড় লাখ টাকা ছিনকাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে কেশরগঞ্জ-বালুঘাট সড়কের হরিরামবাড়ী ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুুলিশ জানায়, উপজেলার বালুঘাট বাজারের চাউল ব্যবসায়ী সোলেমান সরকার মঙ্গলবার কেশরগঞ্জ বাজারের ধানচালের ব্যবসায়ী আ. মান্নানের কাছ থেকে টাকা নিয়ে বালুঘাট বাজারে ফেরার পথে হরিরাম বাড়ীর শাহিনের নেতৃত্বে ৭/৮ জন পথরোধ করে। পরে মারপিট করে মোটরসাইকেল ভাংচুর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
