পুত্রবধুঁর মারপিটে শাশুড়ি নিহত!

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৭:৫১
 
গাইবান্ধা সদর উপজেলায় পুত্রবধুঁর মারপিটে শাশুড়ি  হালিমা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই গ্রামের রবিজল হকের স্ত্রী। ঘটনার পর থেকে ছেলে ও ছেলের বউ পলাতক। 
 
সদর থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন ও মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি আই এম নাজমুল হুদা জানান, হালিমা বেগমের ছেলে আব্দুল হামিদের স্ত্রী রহিমা বেগমের সঙ্গে সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এরজের ধরে সোমবার সন্ধ্যায় পুত্রবধুঁর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্রবধুঁর রহিমা বেগম শাশুড়িকে  মারপিট করে। প্রতিবেশীরা আহত হালিমা বেগমকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে রাত ১০ টার দিকে হালিমা বেগম মারা যান। 
 
ও সি (তদন্ত) মফিজ উদ্দিন আরো জানান, মঙ্গলবার দুপুরে হালিমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে রুবী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।