মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই জাপান গার্ডেন সিটির সামনে ট্রাকের চাপায় মঙ্গলবার আবুল কাশেম (৪০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন।
টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল মালেক জানান, তোলকাই গার্ডেন সিটির সামনে পিছন থেকে একটি ট্রাক একটি রিক্সাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে চিকিত্সাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মের্গ পাঠানো হয়েছে। নিহত কাশেম স্থানীয় ভদ্রপাড়া গ্রামের এসহাক হাওলাদারের পুত্র।
