রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৯:১২
 
 
 
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহানগরীর ছোটবনগ্রাম এলাকার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর থেকে ছেড়ে আসা সাব্বির পরিবহন (নাটোর-ব-৫৯) মহানগরীর নতুন বাস টার্মিনাল এলাকায় আসছিল। পথে ছোট বনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী হাবিবুর রহমান হাবিবের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১৮ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং অপর ১২ জনকে বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার থানার সহকারি কমিশনার (এসি) ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে রামেক ও বারিন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।