মেসি রোনাল্ডোর চেয়ে ভালো খেলোয়াড় : সুয়ারেজ

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ২০:২৬
 
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় আজেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজ। তবে এখনো বার্সার জার্সি গায়ে মেসির সাথে খেলা হয়ে উঠেনি সুয়ারেজের। কিন্তু মেসির খেলা ও অনুশীলনের কৌশল দেখে মুগ্ধ সুয়ারেজ। এতটাই মুগ্ধ যে, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চাইতে মেসি ভালো খেলোয়াড় বলে মন্তব্য করলেন সুয়ারেজ, ‘আমার অভিমত এই যে, রোনাল্ডোর চাইতে অনেক ভালো খেলোয়াড় মেসি। আমার কাছে সে (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়। এটি সে ইতোমধ্যে প্রমান করেছে এবং সে এখনো তরুন।’
স্প্যানিশ লিগের সেরা খেলোয়াড় কে? এমন প্রশ্নের উত্তরে সর্বত্র দুটি নাম উঠে আসবে। তা হল- বার্সালোনার মেসি এবং রিয়াল মাদ্রিদের রোনাল্ডো। তারপরও যদি একজনের নাম বেছে নেয়ার কথা বলা হয়, তাতেও হবে ঝড়। কারন কেউ বলবেন মেসি সেরা, আবার কেউ বলবেন রোনাল্ডো। অবশ্য এমন তর্ক-বির্তক বহুদিন যাবৎ ধরে চলমান। 
আর সেই তর্ক-বির্তকে এবার যোগ দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। মেসি ও রোনাল্ডোর মধ্যে কে সেরা এমন বির্তকে নিজের অভিমত জানাতে গিয়ে সুয়ারেজ বলেন, ‘আমার অভিমত এই যে, রোনাল্ডোর চাইতে অনেক ভালো খেলোয়াড় মেসি। আমার কাছে সে (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়। ইতোমধ্যে এটি সে প্রমাণ করেছে এবং সে এখনো তরুন।’
তিন বছর লিভারপুলে কাটিয়ে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেজ। ফিফার নিষেজ্ঞার কারণে মূল কোন লড়াইয়ে এখনো বার্সার জার্সি গায়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে নিয়মিত বার্সার খেলোয়াড়দের সাথে অনুশীলন করে যাচ্ছেন সুয়ারেজ। আর সেখানে মেসির অনুশীলনের কৌশল দেখে অবাক হয়ে গেছেন ইংলিশ লিগে গত আসরের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ, ‘তার (মেসি) খেলা দেখে তো আগেই মুগ্ধ হয়েছি। আর এখন তার সাথে অনুশীলন করে প্রতিবারই অবাক হচ্ছি। প্রতিদিনই সে (মেসি) আমাকে তাক লাগিয়ে দিচ্ছে। সবাই জানে কেন মেসিকে কিনেছে বার্সেলোনা। সে বিশ্বমানের খেলোয়াড়।’ 
মেসির সাথে খেলার দ্বারপ্রান্তে সুয়ারেজ। নিষেজ্ঞা কাটিয়ে আগামী শনিবার এল’ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে মাঠে নামছেন তিনি। গত বিশ্বকাপে ইতালির খেলোয়াড় জিওর্গিও চিয়েলিনিকে কামড় দেয়ার কারণে চার মাসের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ।