ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ০২:০৪

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে সেলিম মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় জারিয়া- ময়মনসিংহ রেলপথের জারিয়া রেল ষ্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম মিয়া উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের মৃত জামির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে জারিয়া রেল ষ্টেশন থেকে ময়মনসিংহগামী ২৭৫নং আপ ট্রেনটি ছাড়ার সময় সেলিম মিয়া দৌড়ে ট্রেনে উঠতে যান। এ সময় তিনি ভুলক্রমে ট্রেনের দরজা ভেবে দু’বগির মাঝখানে পা ফেলতেই এ দূর্ঘটনা ঘটে।