মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে, সে সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের সাহেব বাজার এলাকার শিবগঞ্জ সুইটসের সামনে দিয়ে পুলিশের একটি টহল ভ্যান যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা ওই গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ ভ্যানের বাইরে পাশে শিবগঞ্জ সুইটসের সামনের ফুটপাতে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
